তুচ্ছ ঘটনায় বিটিসিএল কর্মকর্তাদের কক্ষ ভাংচুর

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানির (বিটিসিএল) একজন গাড়ি চালকের লাশ বহনে সরকারি এ্যাম্বুলেন্স ব্যবহার করতে না দেয়ায় উত্তেজিত কর্মচারীরা ঐ প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তার কক্ষ ভাংচুর করেছে। এ ঘটনার জের ধরে বিটিসিএলের প্রধান কর্মাধ্যক্ষ (নিরাপত্তা ও পর্যবেক্ষণ) সৈয়দ আলী আহসান বাদী হয়ে গত ২১ অক্টোবর রমনা থানায় একটি জিডি করেন।