টেকনাফে দালালসহ ২৬ মালয়েশিয়ার যাত্রী আটক

টেকনাফে তিন দালালসহ ২৬ অবৈধ মালয়েশিয়ার যাত্রীকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার দুপুরে টেকনাফ স্টেশন কমান্ডার লে. রফিকুল দেওয়ানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল টেকনাফ বাস স্টেশনে অভিযান চালিয়ে তিন দালালসহ ২৬ মালয়েশিয়ার যাত্রীকে আটক করে। আটককৃত ব্যক্তিরা নরসিংদী, নাটোর, যশোর, চুয়াডাঙ্গার বলে জানিয়েছে কোস্টগার্ড। আটককৃতদের ভিকটিম হিসাবে থানায় হস্তান্তর করে মানব পাচারকারী তিন দালালের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান তিনি।