ছাত্র মৈত্রী সভাপতিকে হত্যার হুমকি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৩, ২২:১৪
বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসুকে হত্যার হুমকি দেয়া হয়েছে। প্রাণনাশের আশঙ্কায় তিনি রাজধানীর শাহবাগ থানায় গতকাল বৃহস্পতিবার একটি সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করেছেন। হুমকির জন্য তিনি বিএনপি এবং জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের দায়ী করেছেন।
বাপ্পা জানান, গত পনের দিন ধরে ক্রমাগতভাবে তার ফেসবুক একাউন্ট ও ফ্যান পেজে কয়েকজন ব্যক্তি প্রাণনাশের হুমকি দেয়ায় তিনি জিডি করেছেন।