কাল আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৩, ২২:৩২
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গঠিত আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির এক বৈঠক আগামীকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ ও দলের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শেখ হাসিনা। বৈঠকে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।