নিশা দেশাই দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৩, ২২:৩৫
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক নতুন সহকারি পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন মিস নিশা দেশাই বিলওয়াল। ভারতের গুজরাটে জন্মগ্রহণকারী নিশা দেশাই গত ২১ অক্টোবর শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি মার্কিন দাতাসংস্থা ইউএসএআইডির এশিয়া বিষয়ক সহকারি প্রশাসক ছিলেন। নিশা দেশাই পররাষ্ট্র দপ্তরের সহকারি মন্ত্রী রবার্ট ও ব্লেকের স্থলাভিষিক্ত হয়েছেন। রবার্ট ব্লেক সম্প্রতি ইন্দোনেশিয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিয়োগ পেয়েছেন।