জাতীয়তাবাদী আইনজীবী মহাসমাবেশ স্থগিত

আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে। বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার এ সমাবেশে যোগ দেয়ার কথা ছিল। কিন্তু সমাবেশের আয়োজকরা গতকাল বৃহস্পতিবার সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন, দেশ জুড়ে বিরোধী দলের নেতা-কর্মীদের গণগ্রেফতার চলছে। এ কারণে নিজ নিজ জেলায় আটক নেতা-কর্মীদের আইনি সহায়তা দিতে আইনজীবী মহাসমাবেশ স্থগিত করা হলো। এক সংবাদ সুপ্রিম কোর্ট বারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও সাবেক এটর্নি জেনারেল অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী, বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী প্রমুখ।