আজকের রাশিফল
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৩, ১৯:০৪
আজ ১১ কার্তিক, ১৪২০ বঙ্গাব্দ এবং ২০ জিলহজ্ব, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-১১ মিনিটে এবং সূর্যাস্ত ৫-২৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৮। আপনার উপর প্রভাবকারী গ্রহ- শনি ও মঙ্গল। আপনার শুভসংখ্যা- ৮ ও ৯ । শুভবার- মঙ্গল ও শনি। শুভ রত্ন- প্রবাল ও নীলা।
প্রকৃতিগতভাবে আপনি: দৃঢ় ইচ্ছাশক্তির অধিকারী ও জেদী। বিতর্ক, সংঘাত ও সংগ্রামে সহজেই জড়িয়ে পড়েন। ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ প্রখর। লক্ষ্য থেকে কোন কিছুই বিচ্যুত করতে পারেন না। কথা বলার ক্ষমতা আছে। জঙ্গি মনোভাব সহজেই দেবে নেতৃত্ব। ইনটুইশন প্রখর। নিজে গোপনীয়তা প্রিয়। অন্যদের গোপন অভিসন্ধিও সহজে বুঝতে পারেন। গোপন তথ্য ও সংরক্ষণ করতে পারেন। বন্ধু ও শত্রু সবাই আপনাকে ভুল বুঝবে সমানভাবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: রেজা শাহ পাহলবী, শেরে বাংলা এ কে ফজলুল হক, ফরাসী বিপ্লবী দাঁতন, সিরাজ শিকদার, ফ্রান্সেসকো মিতেরা, অধ্যক্ষ দেওয়ান মোহাম্মদ আজরফ, মোহিত লাল মজুমদার, জেকুলিন স্মিথ, অভিনেতা আখতার হোসেন, লেখক নিয়াজ মোর্শেদ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ কিছু সুযোগ হাতে আসতে পারে। সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন। বিলম্বিত সিদ্ধান্ত ক্ষতির কারণ হতে পারে। যে কোনো ধরনের ভুল করা থেকে বিরত থাকার চেষ্টা করুন। নতুন পরিচিত কেউ আপনার কাজে লাগতে পারে। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ পরিশ্রম বৃদ্ধি পাবে। তবে হাতের কাজ শেষ করতে পারবেন। বস্ত্র ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। প্রতিযোগিতামূলক বাজারে সতর্ক লেনদেন করবেন। সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে।
মিথুন রাশি
২১ মে-২০ জুন\ কর্মপরিবেশ অনুকূল থাকবে। কাজে মনোনিবেশ করা সহজ হবে। বৈদ্যুতিক তার থেকে দূরে থাকার চেষ্টা করুন। আজ অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে। সামাজিক কাজে আনন্দ পাবেন। সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই\ কোনো পরিকল্পনা সফল হতে পারে। চাকরির ইন্টারভিউতে ভালো করতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। রাজনৈতিক ব্যক্তিদের জন্য সময় অনুকূল থাকবে। প্রবাসী আপনজনের সংবাদ পাবেন।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট\ শরীর খুব একটা ভালো যাবে না। যানবাহন ও যন্ত্রপাতির ব্যবহারে সতর্ক থাকুন। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলার চেষ্টা করুন। অন্যথায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা আছে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। বৈবাহিক আলোচনায় অগ্রগতি হতে পারে।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ সত্ চিন্তা করুন। সত্ পথে থেকে চেষ্টা করলে সাফল্য অবশ্যই ধরা দেবে। কারো পরামর্শে আজ বিভ্রান্ত হওয়ার আশংকা আছে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত পরিহার করলে ভালো করবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ অহেতুক দুশ্চিন্তা পরিহার করুন। অতিরিক্ত দুশ্চিন্তার জন্য কাজকর্ম বাধাগ্রস্ত হবে। অর্থ ব্যয়ের ক্ষেত্রে সংযত হতে পারলে ভালো করবেন। প্রবাস আনন্দদায়ক হতে পারে। কাজকর্মে প্রত্যাশিত সাফল্য নাও আসতে পারে। বিনোদন শুভ।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ মন প্রফুল্ল থাকবে। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। কাজকর্মে প্রত্যাশিত সাফল্য আসতে পারে। সরকারি কর্মচারীদের জন্য দিনটি শুভ। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ বাড়িতে কেউ হঠাত্ অসুস্থ হতে পারে। জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। মন দুশ্চিন্তাগ্রস্ত হবে। পারিবারিক সমস্যায় নিজেকে শক্ত রাখার চেষ্টা করুন। অতিরিক্ত উত্তেজনা আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ বাড়িতে কারো স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। চিকিত্সায় অবহেলা না করলেই ভালো করবেন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। চাকরি সংক্রান্ত যে কোনো আন্দোলনে নিরপেক্ষ থাকার চেষ্টা করুন। মন ভালো থাকবে না। প্রবাস আনন্দদায়ক হতে পারে।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ স্পষ্ট কথা না বললেই ভালো করবেন। কারো দোষ দেখলে মুখের উপর না বলাই ভালো। অন্যথায় ক্ষতিগ্রস্ত হতে পারেন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। কোনো ঘনিষ্ঠ বন্ধু দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা আছে। পুরনো কোনো বন্ধুর সাথে হঠাত্ দেখা হতে পারে।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ শরীর খুব একটা ভালো যাবে না। আর্থিক দিক কিছুটা ব্যয় বহুল হবে। আজ কোনো বিশিষ্ট ব্যক্তির সহযোগিতা পেতে পারেন। হঠাত্ কাজকর্মে ভুল করে বসতে পারেন। দায়িত্বে অবহেলা ক্ষতির কারণ হতে পারে। ব্যয় বৃদ্ধির জন্য মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে।