২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা দেবাশীষ পাল পিন্টু সহকারি শিক্ষক ওয়াক আপ উচ্চবিদ্যালয়,ঢাকা নমুনা প্রশ্ন গত বুধবারের পর ২। শূন্যস্থানে প্রযোজ্য শব্দ বা শব্দসমূহ উত্তরপত্রে লেখ: ১–১০=১০ ক. ঈশ্বর ও জীবের মধ্যে সম্পর্ক খুবই——. খ. পদ্মাসন ও —— উপাসনার জন্য বিশেষ উপযোগী। গ. নিত্যকর্মের ফলে—— শেখা যায়। ঘ.রবীন্দ্রনাথ মার্গারেটের নাম দিয়েছিলেন——। ঙ. নম্র-ভদ্র আচরণকে ——— বলে। চ. নিয়মিত আসন করলে শরীর —— থাকে। ছ. দেশপ্রেম—— উত্স। জ. দেশপ্রেম প্রকাশ পায় মানুষের——। ঝ. মহালয়া একটি—— উত্সব। ঞ. কুরুক্ষেত্রকে—— বলা হয়। ২নং প্রশ্নের উত্তর: ক. নিবিড়, খ. সুখাসন, গ. নিয়মানুবর্তিতা, ঘ. লোকমাতা, ঙ. শিষ্টাচার, চ. সুস্থ ছ. আত্মমর্যাদার, জ. কাজে, ঝ. ধর্মীয়, ঞ. ধর্মক্ষেত্রও। ৩। নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখ: ১–১০=১০ ক. আত্মা বলতে কী বোঝ? খ. ব্রহ্মা কিসের দেবতা? গ. উপাসনার দুইটি আসনের নাম লেখ। ঘ. সনাতন শব্দের অর্থ কী? ঙ. আরণ্যক কী? দুইটি আরণ্যকের নাম লেখ। চ. পৃথিবীতে প্রচলিত চারটি প্রধান প্রধান ধর্মের নাম কী? ছ. শিষ্টাচার কাকে বলে? জ. যোগব্যায়াম কাকে বলে? ঝ. দেশপ্রেম মানুষের মধ্যে কী সৃষ্টি করে? ঞ. ‘অপরপক্ষ’ বলতে কোন পক্ষটি বোঝানো হয়েছে? ৪। ক ও খ নং প্রশ্নসহ যে কোনো ৮টি প্রশ্নের উত্তর লেখ: ৫–৮=৪০ ক. ‘জীবসেবার মধ্য দিয়ে ঈশ্বরের সেবা করা হয়।’— কীভাবে? সংক্ষেপে বুঝিয়ে দাও। খ. ‘তুমি তাদের সকলের একমাত্র লক্ষ্য।’ - কে কাদের একমাত্র লক্ষ্য? কেন? গ. নিত্যকর্ম কী? যে কোনো তিনটি নিত্যকর্মের বর্ণনা দাও। ঘ. আমরা অন্য ধর্মের লোকদের সঙ্গে কেমন আচরণ করব? ঙ. ‘উপবাস ধর্মের অঙ্গ’।— ব্যাখ্যা কর। চ. বশিষ্ট কীভাবে বিশ্বমিত্রকে আপ্যায়ন করলেন? ছ. দেশপ্রেম মানুষকে কীভাবে সহায়তা করে ব্যাখ্যা কর। জ. ‘যত মত, তত পথ।’— কথাটি ব্যাখ্যা কর। ঝ. আমরা দেশকে ভালোবাসব কেন? বুঝিয়ে লেখ। ঞ. জন্মান্তর কাকে বলে? এ সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা কর। বাংলাদেশ ও বিশ্বপরিচয় সিএম মিরাজুল ইসলাম, প্রভাষক ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ নমুনা প্রশ্ন গত বুধবারের পর ২। শূন্যস্থান পূরণ করঃ১–১০ = ১০ ক)মানবসম্পদ উন্নয়নের মূল উপাদান হচ্ছে শিক্ষা । খ)মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সমন্বয়ে ২১ নভেম্বর—— যৌথ বাহিনী গঠন করা হয়। গ) বাংলাদেশে প্রায় অর্ধেক জনসংখ্যাই চিকিত্সা সেবা থেকে বঞ্চিত। ঘ)পাহাড়পুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরাকীর্তিটি সোমপুর—— নামে পরিচিত। ঙ)মানুষ হিসেবে সবার—— ও——বেঁচে থাকার অধিকার আছে। চ) মানবাধিকার মানুষের ভালো গুণগুলোকে বিকশিত করে। ছ) ——শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ। জ) নিয়মিত —— দেওয়া নাগরিকের কর্তব্য। ঝ) রাষ্ট্র পরিচালনার জন্য ——বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। ঞ) —— হচ্ছে কোনো দেশের শ্রমশক্তি। ৩.সংক্ষিপ্তভাবে উত্তর দাও ঃ ১–১০= ১০ ক) সোনারগাঁয়ে কোন আমলের ঐতিহাসিক নিদর্শন রয়েছে? খ) UNICEF এর কার্যাবলি লিখ। গ) মুক্তিযুদ্ধে রাজাকার বাহিনী কী করে?? ঘ) মুক্তিযুদ্ধ কাকে বলে? ঙ) সোমপুর মহাবিহারে কী কী নিদর্শন পাওয়া গেছে? চ)জনসম্পদ কাকে বলে? ছ)বাংলাদেশ কত তারিখে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? জ) মানুষের মৌলিক চাহিদাগুলো কী? ঝ) মুজিবনগর সরকার কখন ও কোথায় গঠিত হয়েছিল? ঞ)ময়নামতির পোড়ামাটির ফলকে কী কী দৃশ্য রয়েছে? ৪.বর্ণনামূলক প্রশ্ন (‘ক’ ও ‘খ’সহ ৮টি প্রশ্নের উত্তর দিতে হবে)ঃ ৫–৮= ৪০ ক)জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ সদস্য দেশগুলোর উন্নয়নে কী কাজ করে? খ) সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয়? সার্কে লক্ষ্য ও উদ্দেশ্য লিখ। গ) মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী কী ধরনের নির্যাতন-তান্ডব চালিয়েছিল? ঘ) বেগম রোকেয়া কে? নারী শিক্ষায় বেগম রোকেয়ার অবদান লিখ। ঙ) সোমপুর মহাবিহারের বর্ণনা দাও। চ) জনসংখ্যা সমস্যা সমাধানের উপায়গুলি লিখ? ছ) মানবাধিকার কী? মানবাধিকার রক্ষায় তোমার করণীয় কী হতে পারে বলে তুমি মনে কর? জ) খাদ্যের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব আলোচনা কর। ঝ) নারী নির্যাতন কাকে বলে? নারী নির্যাতনের নেতিবাচক প্রভাবগুলো কী? ঞ) বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের গুরুত্ব বর্ণনা কর।