গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

নাকের নিচে নকল মোচ এঁকে বড় সাজার চেষ্টা অনেক শিশুর কাছেই মজার একটা খেলা। তাছাড়া নানা সময়ে নাটক বা সিনেমায় চরিত্রের প্রয়োজনেও নকল মোচের আশ্রয় নিতে হয় অভিনেতাদের। যদিও সম্প্রতি আমেরিকার আইওয়া অঙ্গরাজ্যের ঐতিহ্যবাহী একটি বাইসাইকেল রেসের আয়োজকরা তাদের আয়োজনকে ভিন্নমাত্রা দিতেই একসাথে সবচেয়ে বেশি মানুষের নকল মোচ পরিধান করার রেকর্ড গড়েন। প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে নিয়মিতভাবে আয়োজিত রেজিস্টার্স অ্যানুয়াল গ্রেট বাইসাইকেল রেস অ্যাক্রস আইওয়া (রাগব্রাই) উপলক্ষে নকল মোচ সমেত রেস উপভোগ করেন রেকর্ড ২,২৬৮ জন।