উখিয়ায় আনন্দমেলা নিয়ে উত্তেজনা
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৩, ২০:২৪
কক্সবাজারের উখিয়া হাই স্কুল মাঠে চলমান মাসব্যাপী হস্ত, কুটির শিল্প ও আনন্দ মেলা নিয়ে স্থানীয় লোকজন, ছাত্র-ছাত্রী, অভিভাবকদের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে। আগামী ৪ নভেম্বর থেকে জে.এস.সি. ও জে.ডি.সি. পরীক্ষা, ২১ নভেম্বর থেকে প্রাথমিক ও এবতেদায়ী সমাপনী পরীক্ষাসহ বিদ্যালয় ও মাদ্রাসাসমূহের বার্ষিক পরীক্ষাকে সামনে রেখে মাসব্যাপী চলমান মেলায় ছাত্র-ছাত্রীদের লেখাপড়া ব্যাহত হওয়ার আশংকা করে উখিয়া উচ্চ বিদ্যালয় ও উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের নিকট মেলা বন্ধ করার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।