বিশ্বনাথে প্রবাসীর অর্থায়নে মসজিদ
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৩, ২০:২৪
বিশ্বনাথের লামাকাজি ইউনিয়নের তিলকপুর জামে মসজিদের কাজ গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে। কারিকোনা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী হাজী মখলিছ আলীর উদ্যোগে ও অর্থায়নে এবং বিশ্বনাথ প্রেসক্লাব সদস্য মোহাম্মদ আলী শিপনের ব্যবস্থাপনায় স্থানীয় এলাকাবাসীকে নিয়ে ভিত্তি প্রস্তুর স্থাপন অনুষ্ঠিত হয়। এতে ১৫ লাখ টাকা ব্যয় হবে। অনুষ্ঠানে মসজিদের ভবন দাতা যুক্তরাজ্য প্রবাসী হাজী মো. মখলিছ আলী, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবির হোসেন ধলা মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তজম্মুল আলী রাজু উপস্থিত ছিলেন।