জিয়ানগরে হামলায় আওয়ামী লীগ নেতা আহত
জিয়ানগর (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৩, ২০:২৫
জিয়ানগরে বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির উপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে শিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা। বালিপাড়া চরবলেশ্বর ফয়জুল উলুম কওমী মাদ্রাসার সামনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান হাওলাদার বসে ছিলেন। এসময় শিবির ও ছাত্রদলের প্রায় ৩০ জন নেতাকর্মী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মোস্তাফিজুর রহমান হাওলাদারের উপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে মাথায় মারাত্মক জখম করে বলে স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা যায়।