মতলবে বাল্য বিয়ে কাজী ও কনের পিতার জেল

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বাল্য বিবাহের অভিযোগে কাজী ও কনের পিতাকে ৭ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার হাতিঘাটা টরকী গ্রামের রেজাউল করিম বকাউলের মেয়ে নবম শ্রেণির ছাত্রী কাকলী আক্তারের (১৫) সাথে পাশের উত্তর টরকী গ্রামের নূরু মিয়া ফকিরের ছেলে রবিউলের বিয়ের দিন ধার্য হয় গত বৃহস্পতিবার। বাল্য বিবাহের কথা জানতে পেরে মতলব উত্তর ইউএনও একেএম মনিরুজ্জামানের নির্দেশে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মীর মো. আব্দুল হান্নান ও মতলব উত্তর থানার এএসআই অহিদ উল্লাহসহ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। বাল্য বিবাহের অভিযোগে কনের পিতা রেজাউল করিম বকাউল ও কাজী এলফানুর রহমানের সহকারী মাওলানা আবু ইউসুফকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মতলব উত্তর ইউএনওর কার্যালয়ে মোবাইল কোর্টের মাধ্যমে মতলব উত্তরের ইউএনও ও ম্যাজিস্ট্রেট একেএম মনিরুজ্জামান কনের পিতা ও অভিযুক্ত মাওলানা আবু ইউসুফকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেন এবং কাজীর বিবাহ রেজিস্টার বই জব্দ করা হয়।