বো জিলাইয়ের যাবজ্জীবন বহাল রেখেছে উচ্চ আদালত
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৩, ২০:৩২
ঘুষ, দুর্নীতি, অর্থ আত্মসাত্ এবং ক্ষমতার অপব্যবহারের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত চীনের সাবেক রাজনীতিক বো জিলাইয়ের আবেদন গতকাল শুক্রবার খারিজ করে দিয়েছে দেশটির একটি আদালত। সেইসাথে তার শাস্তি বহাল রেখেছে আদালত। গত সেপ্টেম্বরে চংকিং সমাজতন্ত্রী দলের সাবেক এই নেতাকে ঐসব অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে আদালত। একজন ব্রিটিশ ব্যবসায়ীকে তার স্ত্রীর হত্যা করার অভিযোগ ২০১২ সালে দল থেকে তাকে বহিষ্কার করা হয়। এ মাসের শুরুতে শানডং প্রদেশের হাইকোর্ট জিলাইয়ের রায়ের বিরুদ্ধে করা আবেদন গ্রহণ করে। রায়ে বলা হয়,তার বিরুদ্ধে আনীত তথ্য স্পষ্ট, নির্ভরযোগ্য এবং তাকে যে শাস্তি দেয়া হয়েছে তাও যৌক্তিক। তাই রায় বহাল থাকবে এবং এটাই চূড়ান্ত।