স্পোর্টস ডেস্ক
রিয়াল মাদ্রিদ লা লিগায় নিজেদের শেষ ম্যাচে রিয়াল বেতিসের কাছে ২-০ গোলে হেরেছে। এটি সব প্রতিযোগিতা মিলিয়ে দলটির ১৮তম হার।
নিজেদের মাঠে এদিন শুরু থেকেই সফরকারী বেতিসের কাছে কোণঠাসা ছিলো রিয়াল। গোলশূন্য প্রথমার্ধের পর ৬১ মিনিটে লরেন মোরনের গোলে এগিয়ে যায় বেতিস। ৭৭ মিনিটে জুনিয়র ফিরপোর বাড়ানো বলে পা ছুঁইয়ে বেতিস ফরোয়ার্ড হেসে রদ্রিগেজ গোল করলে মৌসুমের ১৮তম হার নিশ্চিত হয় রিয়ালের। ফলে এক মৌসুমে নিজেদের সবচেয়ে বেশি হারের রেকর্ডও ছুঁয়ে ফেলে জিদানের দল। এর আগে ১৯৮৪-৮৫ ও ১৯৯৫-৯৬ মৌসুমেও ১৮টি করে ম্যাচ হেরেছিলো রিয়াল।