ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৩, ২০:৫২
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে আরিফ (২২) নামে এক বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। বিজিবি ও এলাকাবাসী জানায়, শুক্রবার ভোরে ওই উপজেলার মুজাহিদাবাদ গ্রামের আলমের ছেলে গরু ব্যবসায়ী আরিফ সীমান্তের ৩৭৩ নং পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার চেষ্টা করে। এসময় ভারতের কুকরাদহ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।
বিজিবি’র ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল ইকবাল হোসেন জানান, আরিফকে ফিরিয়ে আনতে পতাকা বৈঠকের আহ্বান করে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।