নওগাঁয় স্ত্রী জবাই স্বামী গ্রেফতার

নওগাঁর মান্দা উপজেলার কাশোপাড়া ইউনিয়নের সিঙ্গিপাইকপাড়া গ্রামে শুক্রবার ভোরে মর্জিনা বেগম (২৮) নামে এক গৃহবধূকে সন্তানদের সামনে গলাকেটে হত্যা করেছে স্বামী। এই ঘটনায় পুলিশ ঘাতক স্বামী আব্দুস ছালামকে (৩৫) গ্রেফতার করেছে। থানায় হত্যা মামলা হয়েছে। মান্দা থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান প্রায় ১০ বছর আগে ওই গ্রামের আব্দুস ছামাদের সাথে সদর উপজেলার ভুতড়া গ্রামের মর্জিনার বিয়ে হয়। ঘটনার দিন ভোরে ঘুমন্ত অবস্থায় ছামাদ তার স্ত্রীকে গলাকেটে হত্যা করে। এ সময় তার দুই মেয়ে এই দৃশ্য দেখে চিত্কার করলে প্রতিবেশীরা এগিয়ে এসে আব্দুস ছাত্তারকে আটক করে।