বাইক চালানো শিখছেন শ্রদ্ধা কাপুর

‘আশিকি টু’খ্যাত আলোচিত মডেল-অভিনেত্রী শ্রদ্ধা কাপুর এবার অভিনয় করছেন বালাজি মোশন পিকচারে। ‘দ্য ভিল্যান’ শিরোনামের এই রোমান্টিক ছবিতে শ্রদ্ধা কাপুরের বিপরীতে অভিনয় করছেন ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’খ্যাত সিদ্ধার্থ মালহোত্রা। তারা দু’জনই তাদের ক্যারিয়ারের প্রথম ছবিতে সফল। সম্পূর্ণ রোমান্টিকধর্মী ছবি হলেও গল্পের খাতিরেই বাইক চালাতে হবে শ্রদ্ধা কাপুরকে। আর তাই ৬৫০ সিসির বাইক চালানো শিখছেন এখন তিনি।