প্রণব মুখার্জির সঙ্গে বাংলাদেশি তরুণ প্রতিনিধি দলের সাক্ষাত্

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছে বাংলাদেশ থেকে যাওয়া বিভিন্ন পেশার ১০০ তরুণের একটি প্রতিনিধি দল। গত বৃহস্পতিবার নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে তারা প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাত্ করেন। বাংলাদেশি তরুণ প্রতিনিধিদের স্বাগত জানিয়ে প্রণব মুখার্জি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিগত অনেক মিল রয়েছে। দুই দেশের সম্পর্ক অনেক দৃঢ় ও ঐতিহাসিক। আমরা তোমাদের সঙ্গে আছি। আর বাংলাদেশের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততাও রয়েছে। তিনি বলেন, তরুণরাই জাতির ভবিষ্যত্। তারাই ভবিষ্যত্ নির্ধারণ করবে। সংঘাত, ধংসের বদলে ঐক্য ও উন্নয়নের পথে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত তরুণরাই নেবে। বর্তমানে বাংলাদেশি তরুণদের দ্বিতীয় প্রতিনিধি দলটি ভারত সফর করছে। -প্রেস বিজ্ঞপ্তি