শেরেবাংলা এ কে ফজলুল হকের জন্মবার্ষিকী আজ

আজ ২৬ অক্টোবর অবিসংবাদিত নেতা শেরেবাংলা এ কে ফজলুল হকের ১৪০তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে মরহুমের মাজারে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য ও শ্রদ্ধা নিবেদন করা হবে। এছাড়া এ কে ফজলুল হকের নাতি এ কে ফাইয়াজুল হক রাজু’র বাসভবনে বাদ আসর কোরআন খানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি