রুশ রাষ্ট্রদূতের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ গতকাল শুক্রবার বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এ নিকোলা ভের সঙ্গে বৈঠক করেন। রুশ রাষ্ট্রদূতের বাসভবনে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হয় বলে কূটনৈতিক সূত্র জানায়।