সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বিলবোর্ড তছনছ

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের গতকালের সমাবেশে যোগ দিতে আসা একশ্রেণীর নেতাকর্মী রাজধানীর বিভিন্ন এলাকায় বর্তমান মহাজোট সরকারের উন্নয়নের বিবরণ সম্বলিত বিলবোর্ড ভেঙ্গে তছনছ করেছে। মিছিল নিয়ে সমাবেশ স্থল সোহরাওয়ার্দী উদ্যানে আসার পথে তারা এ ঘটনা ঘটায়। জামায়াত-শিবির ও যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা মত্স্য ভবন, রমনা পার্ক, শিল্পকলা একাডেমী, হাইকোর্ট, শাহবাগ এলাকাসহ বিভিন্ন স্থানে বিলবোর্ড ছিঁড়ে ফেলে। এ সময় কর্তব্যরত পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে বলে অভিযোগ পাওয়া গেছে।