পার্কগুলোর সুষ্ঠু রক্ষণাবেক্ষণ আবশ্যক

শহরাঞ্চলের মানুষের বিনোদন ও অবসর সময় কাটানোর জন্য নানা নামে পার্ক রয়েছে। যেমন রাজশাহীর ভদ্রা পার্ক, ঢাকার রমনা পার্ক ইত্যাদি। এসব পার্ক সব বয়সের মানুষের জন্য গড়ে তোলা হলেও  দেহপসারিণী ও নেশাখোরদের আনাগোনা লক্ষণীয়। এটার নেতিবাচক প্রভাব ইতোমধ্যে পরিলক্ষিত হচ্ছে। তবে হতাশার বিষয় কর্তৃপক্ষ এই বিষয়ে পুরোপুরি  উদাসীন। ফলে নানার অপকর্মের মাধ্যম হচ্ছে পার্কগুলি। মূল্যবোধের অবক্ষয় রোধের জন্য পার্কের পরিবেশ ও এর পারিপার্শ্বিক অবস্থা ইতিবাচক হওয়া আবশ্যক। এতে পার্ক প্রতিষ্ঠার প্রকৃত উদ্দেশ্য হাসিল হবে। তাই সুষ্ঠু মনিটরিংয়ের ব্যবস্থা করে এসব পার্ককে কেন্দ্র করে গড়ে ওঠা সিন্ডিকেটকে প্রতিহত করতে হবে। সমাজের সচেতন নাগরিক হিসেবে এটা আমাদের সকলের কাম্য। 

রেদওয়ান মোল্লা

সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউট,

ঢাকা বিশ্ববিদ্যালয়