সাবেক মার্কিন গোয়েন্দা প্রধানের সাক্ষাত্কার টুইটারে!

সাবেক সিআইএ ও ন্যাশনাল সিকিউরিটি প্রধানের একটি ‘অফ-রেকর্ড’ সাক্ষাত্কার টুইটারে ফাঁস হয়েছে। অবসরপ্রাপ্ত জেনারেল মাইকেল হেডেন ট্রেন ভ্রমণের সময় প্রকাশ্যে ফোনে সাংবাদিকদের কয়েকটি সাক্ষাত্কার দেন। কিন্তু তার অজান্তে শুনে ফেলেন তার কাছাকাছি আসনে বসা টম ম্যাটজি নামের এক ব্যক্তি। তিনি ঝটপট হেডেনের ফোনালাপের চুম্বক অংশ টুইটারে ছেড়ে দেন। জাতীয় নিরাপত্তা সংস্থার গোয়েন্দাগিরি কেলেঙ্কারি, বিদেশে সিআইএর গোপন কারাগার ও ওবামার স্মার্টফোনসহ অনেক বিষয়ই তার ঐ ফোনালাপে স্থান পায়।