চুরি হলো কাজলের সোনার চুরি!
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৩, ২১:৫৭
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজলের সোনার চুরি খোয়া গেছে। নিজ বাড়ি থেকেই চুরি হয় তার এই অলংকার।
জানা যায়, কারবা চৌথের দিন জুহুস্থ দেবগণ ম্যানসনে নিজের বাড়িতেই পুজোয় ব্যস্ত ছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী। আর তার এই ব্যস্ততার সময়ই সুযোগ বুঝে চোর হাতিয়ে নেয় ১৭টি সোনার চুরি।
আর এই ঘটনায় জুহুস্থ পুলিশ স্টেশনে এক অভিযোগ দায়ের করেছেন কাজল ও অজয় দেবগণ।
জুহু পুলিশ স্টেশন জানিয়েছে, তারা ক’জনকে সন্দেহের তালিকায় রেখেছে। এরইমধ্যে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। আরও জানা যায়, দেবগণ পরিবার তাদের বাড়ির লোকদের ওপরই সন্দেহ প্রকাশ করেছে। চুরি হওয়া অলংকারের মূল্য প্রায় ৫ লক্ষ রুপি।
উল্লেখ্য, কাজল সবসময়ই বিরতি নিয়ে নিয়ে চলচ্চিত্রে কাজ করছেন। এবারও ঠিক তাই। অজয় দেবগনের প্রযোজনা সংস্থার নতুন চলচ্চিত্রের কাজ গোছাচ্ছেন তিনি। আর এই ছবিটি নিয়েই আগামী বছর কাজল হাজির হবেন তার দর্শক-ভক্তদের সামনে। অন্যদিকে, ‘কুচি কুচি হোতা হ্যায়’-চলচ্চিত্রে কণ্ঠ দিচ্ছেন তিনি। ছবিটি এ বছর মুক্তি পাওয়ার কথা থাকলেও নির্মাতারা এর মুক্তির তারিখ পিছিয়ে দিয়েছেন।