প্রকাশ হচ্ছে মান্না দে’র সর্বশেষ গান
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৩, ২১:৫৭
সদ্য প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দে’র সর্বশেষ গানগুলো প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে কলকাতার আশা অডিও প্রযোজনা সংস্থা। স্ত্রীকে উত্সর্গ করে পূর্ণাঙ্গ একটি অ্যালবাম করার ইচ্ছে থেকেই ৪টি গানের সুর ও সংগীতায়োজন সম্পন্ন করেছিলেন তিনি। আর ২টি গান ছিল রবীন্দ্রসংগীত। এই ৬টি গানের কাজ মোটামুটি গোছানো হলেও হঠাত্ করেই অসুস্থ হওয়ার কারণে আর কণ্ঠ দেওয়া হয়নি গানগুলোতে। তবে, অডিও সংস্থাটি এবার মান্না দে’র সর্বশেষ সৃষ্টিগুলো বাজারে ভক্তদের উদ্দেশ্যে প্রকাশ করার উদ্যোগ গ্রহণ করেছে। গানগুলো সম্পন্ন করতে উপযুক্ত কণ্ঠশিল্পী খুঁজছে তারা।