নাকাল বর্জ্য ব্যবস্থাপনায় মারাত্মক ঝুঁকিতে বায়োসেফটি

কুমিল্ল­া-নোয়াখালী মহাসড়কের পাশে পৌরসভা লাকসাম। লাকসাম বাজার থেকে সামান্য দূরে গেলেই চোখে পড়বে আবর্জনার দীর্ঘ ভাগাড়। পৌরসভার অন্তর্ভুক্ত বিভিন্ন বাসগৃহ ও শিল্পপ্রতিষ্ঠান থেকে সংগৃহীত এসব আবর্জনা খোলা অবস্থায় রাস্তার পাশে জমা করা হচ্ছে মাসের পর মাস ধরে। এই পথে প্রতিদিন যাতায়াতকারী হাজারো যাত্রীকে নাকে হাত দিয়ে কিংবা কাপড়ে মুখ ঢেকে মারাত্মক এই দুর্গন্ধ সহ্য করে পথটি পাড়ি দিতে হয়। এতে করে তাদের স্বাস্থ্যের উপর চলছে এক নীরব অত্যাচার। বিষাক্ত বায়ুদূষণে মানুষ মারাত্মক শ্বাসকষ্ট, পেপটিক আলসার ও বদহজমসহ অনেক ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। বর্জ্য ব্যবস্থাপনা  আমাদের কোমল মাতৃভূমির নির্মল পরিবেশের ওপর নির্মম কুঠারঘাতের এক অনন্য হাতিয়ার। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষকে অতি শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশেষভাবে অনুরোধ করছি।

তানভীর আহমেদ রাসেল

তুগুরিয়া, নাঙ্গলকোট, কুমিল্ল­া