কঠিন চীবর দান উত্সব উদযাপন
মহালছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৩, ২২:০৩
খাগড়াছড়ির মহালছড়িতে গত শুক্রবার জ্ঞানোদয় বন বিহারে দানোত্তম কঠিন চীবর দান উত্সব সম্পন্ন হয়েছে। মহাপুণ্যবতী বিশাখার প্রবর্তিত নীতি অনুসরণে ২৪ অক্টোবর ধর্মপ্রাণ দায়িকারা ৫/৬ জন করে দল বেঁধে ১৬টি দলে বিভক্ত হয়ে রাত ১১টা থেকে সুতা কেটে কাপড় বুনন শুরু করে। ২৫ অক্টোবর সকাল ১১টার মধ্যে রঙ ও সেলাই শেষে চীবর তৈরি সম্পন্ন করে ভিক্ষু সংঘের উদ্দেশ্যে দান করা হয়। এতে হাজার হাজার ধর্মপ্রাণ দায়ক-দায়িকার অংশগ্রহণে বিভিন্ন বিহারের শ’ শ’ বিহারাধ্যক্ষ, শ্রমণ, প্রবজ্যাধারী উপস্থিত ছিলেন। দিনব্যাপী অনুষ্ঠানসূচি অনুযায়ী বুদ্ধমূর্তিদান, চীবরদান, সংঘদান, অষ্ট পরিষ্কার দান, কল্পতরু দানসহ বিভিন্ন দানীয় সামগ্রী ভিক্ষু সংঘের উদ্দেশ্যে দান করা ছাড়াও পঞ্চশীল গ্রহণ ও ধর্মীয় দেশনা শ্রবণ করা হয়।