২৯ জনকে হুইল চেয়ার দিলেন তথ্যমন্ত্রী

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা চত্বরে বৃহস্পতিবার তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু এমপি’র সহযোগিতায় ২৯ জন প্রতিবন্ধীকে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম হুইল চেয়ার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ আহমেদ, জেলা জাসদের সহ-সভাপতি এমদাদুল ইসলাম আতা, জনসংযোগ বিষয়ক সম্পাদক নবির উদ্দিন নবির, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি আ খ ম গোলাম ফারুক, সাধারণ সম্পাদক এস এম আনছার আলী, পৌর জাসদের সভাপতি আবু হেনা মোস্তাফা কামাল বকুল, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, রফিকুল ইসলাম, জেলা নারী জোটের আহ্বায়ক আরতি রাণী সিংহ রায় মুক্তা ও বদিউজ্জামান বুদু প্রমুখ।