কুড়িগ্রাম ও দিনাজপুরে সাপের কামড়ে দুইজন নিহত

কুড়িগ্রাম ও দিনাজপুরে সাপের কামড়ে দুইজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। -খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। কুড়িগ্রাম কুড়িগ্রামের সেনেরখামার গ্রামে গতকাল শনিবার দুপুরে সাপের কামড়ে খোচর উদ্দিনের ছেলে মোজাম (৪০) নামে এক রিকশা শ্রমিকের মৃত্যু হয়। ঘটনার দিন দুই বন্ধু মিলে পশ্চিমে স্যাকার বিলে মাছ ধরতে গিয়ে সাপের ছোবলে নিস্তেজ হয়ে পড়ে। দিনাজপুর দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দল্লা গ্রামে গত শনিবার ভোরে দ্বীনেন মার্ডির স্ত্রী রেখা সরেন (২৬) নামে এক গৃহবধূ মারা গেছেন। প্রকৃতির ডাকে ঘরের বাইরে গেলে বিষধর সাপের দংশনে সে সংজ্ঞাহীন হয়ে পড়ে। দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত বলে জানায়।