প্ল্যান বাংলাদেশ ফুটবল শুরু
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৩, ২২:১০
প্ল্যান বাংলাদেশ অনুর্ধ্ব-১৫ বালিকা ফুটবল গতকাল দেশজুড়ে শুরু হয়েছে। দিনাজপুরে প্রথম দিনে রংপুর গোল বন্যায় ভাসিয়েছে জয়পুরহাটকে। সান্তা একাই সাত গোল করেন। এছাড়া রোকসানা ও রত্না তিনটি করে, মৌসুমী এবং লিমু একটি করে গোল দেন। চুয়াডাঙ্গায় খাদিজার গোলে যশোর হারায় নড়াইলকে। রাজশাহিতে নিঝুমের গোলে বগুড়া হারায় নওগাঁকে। নিয়ম অনুসারে ১৫ বছরের বালিকাদের এই টুর্নামেন্টে খেলার কথা থাকলেও কোনো জেলায় বেশি বয়সের খেলোয়াড় খেলানোর অভিযোগ শোনা গেছে।