আর্সেনাল শীর্ষেই

আর্সেনাল দশজনের দলে পরিণত হয়েও ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল শনিবার অনুষ্ঠিত খেলায় ম্যানেজারবিহীন ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ২-০ গোলে জিতে শীর্ষস্থান অব্যাহত রেখেছে। মাইকেল আর্টেটা ৬৭ মিনিটে বহিষ্কৃত হন। তার আগে ৪৭ মিনিটে পেনাল্টিতে গোল করে দলকে এগিয়ে দেন। রেফারির শেষ বাশির তিন মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করেন অলিভার গেরুদ।