শার্শার শ্রেষ্ঠ শিক্ষক ওসমান গনি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৩, ২২:১১
শার্শা উপজেলায় মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে বিশেষ অবদানের জন্য প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৩ শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন বসতপুর কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওসমান গনি। জনপ্রতিনিধি, শিক্ষা কর্মকর্তা, মা ও শিশু এবং অভিভাবকদের সাথে সমন্বয় করে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। শার্শা উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে প্রধান শিক্ষক ওসমান গনি নির্বাচিত হওয়ার পাশাপাশি তার বসতপুর কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এস এম সি ও শার্শা উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।