কাউখালীতে জেপির কর্মীসভা অনুষ্ঠিত

কাউখালীর ২নং আমরাজুড়ি ইউনিয়নের পশ্চিম মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গত শুক্রবার বিকালে জাতীয় পার্টির (জেপির) কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় মো. নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি মাহাবুবুর রহমান খান। বক্তব্য রাখেন জেপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, অধ্যক্ষ আ. সামাদ, যুব সংহতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলটন, জেপি নেতা মো. শাহাদাত হোসেন, শহীদুল আলম, ইউনিয়ন জেপির সভাপতি হাবিবুর রহমান, ইউপি সদস্য আবু দাউদ, মো. শাহাজালাল মাস্টার, আ. লতিফ হাওলাদার, আ. রহমান মোল্লা, আ. লতিফ মাঝি, ইলিয়াস হোসেন, আ. ওহাব হাওলাদার, দেলোয়ার হাওলাদার, সিদ্দিকুর রহমান, আনোয়ার হোসেন, আ. রাজ্জাক হাওলাদার, আলতাব হোসেন মাঝি প্রমুখ। বক্তারা জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান সাবেক যোগাযোগমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর দলের তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার জন্য সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। পরে আমরাজুড়ি ইউনিয়নের পশ্চিম মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাদ্রাসা ভোটকেন্দ্রের গণসংযোগ ও তদারকির জন্য ২১ সদস্যবিশিষ্ট কেন্দ্র কমিটি গঠন করা হয়।