ফুলপুরে সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার নিখোঁজ

ফুলপুর উপজেলার চরকাজিয়াকান্দা গ্রামের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আ. রাজ্জাক তাবলিগের চিল্লায় গিয়ে গত ১২ দিন যাবত্ নিখোঁজ রয়েছেন। তার কোন সন্ধান না পেয়ে পরিবারে সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়েন। জানা যায়, গত ৫ সেপ্টেম্বর ফুলপুরের বাসা থেকে ৪০ দিনের এক চিল্লায় ঢাকার কাকরাইল মার্কাস মসজিদ থেকে কুমিল্লায় যান তিনি। চিল্লা শেষে গত ১৫ অক্টোবর ঈদের আগের দিন কাকরাইল মার্কাসে আসেন। তার চিল্লার সাথীরা বাড়ি ফিরে গেলেও আ. রাজ্জাক তার এক বন্ধুর সাথে দেখা করার কথা বলে কাকরাইলে থেকে যান। এরপর থেকে তিনি নিখোঁজ। তার ব্যক্তিগত ০১৭৫৪৫৯৫৮৭১ নম্বরের মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। তার পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও গতকাল শনিবার পর্যন্ত তার সন্ধান না পেয়ে উদ্বেগ-উত্কণ্ঠার মধ্যে রয়েছেন। এ ব্যাপারে ঢাকার রমনা মডেল থানায় তার স্ত্রী মোছা. ফিরোজা খাতুন সাধারণ ডায়েরি করেন। তার সন্ধান পেলে ০১৭২৪৪৯০৪০৬ ও ০১৭৭৭৮৭৫৫৯৩ নম্বরে জানানোর জন অনুরোধ করা হয়েছে।