রায়গঞ্জে ২টি বিদ্যালয়ে ফলদ গাছের চারা বিতরণ

রায়গঞ্জে ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে ৫ শতাধিক গাছের চারা বিতরণ করলেন পরিবেশ সংরক্ষণ কর্মী খোরশেদ আলম। গতকাল বৃহস্পতিবার চান্দাইকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৭২ জন শিক্ষার্থী শিশুদের মাঝে তিনি ফলদ গাছের চারা বিতরণ করেন। এর আগে চান্দাইকোনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৬০ জন শিক্ষার্থী শিশুদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করা হয়। চারা বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম শিহাব, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক আকন্দ, রায়গঞ্জ প্রেসক্লাব সভাপতি (ভারপ্রাপ্ত) দৈনিক ইত্তেফাকের রায়গঞ্জ প্রতিনিধি দীপক কুমার কর, জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণকর্মী আব্দুর রাজ্জাক নাসিম, উভয় বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে ছিলেন- প্রধান শিক্ষক ঊর্মি তালুকদার, সহকারী প্রধান শিক্ষক মো. ওসমান গণি, সহকারী শিক্ষক ফরিদা পারভিন প্রমুখ।