কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ
দাওয়াত না দেয়ায়
অধ্যক্ষের কার্যালয়
ভাংচুর ছাত্রদলের
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৩, ২২:১৭
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অধ্যক্ষের কার্যালয়ে ভাংচুর করেছে ছাত্রদলের কর্মীরা। গতকাল শনিবার দুপুরে কলেজের কান্দিরপাড়স্থ উচ্চ মাধ্যমিক শাখায় এ ঘটনা ঘটে।
শনিবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি আ.ক.ম বাহাউদ্দিন। অনুষ্ঠান শেষে অতিথিরা চলে যাওয়ার পর দুপুর দুইটার দিকে ছাত্রদল কর্মীরা অধ্যক্ষের কার্যালয়ে ঢুকে টেবিল, চেয়ার, আলমারি ও ক্রেস্টসহ অন্য আসবাবপত্র ভাংচুর করে।
কলেজ অধ্যক্ষ ড. এ.কে.এম আছাদুজ্জামান জানান, ‘অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পর কলেজ ছাত্রদলের আহবায়ক পরিচয়ে সবুজ নামে একজন ফোন করে জানতে চায় তাদেরকে কেন আমন্ত্রণ জানানো হয়নি। একথা বলার পর ফোন কেটে দিয়ে তারা এ ভাংচুরের ঘটনা ঘটায়।’