মায়ের মৃত্যু সংবাদ পেয়ে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ

মায়ের মৃত্যু সংবাদ পেয়ে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন ভ্যানচালক আবু সিদ্দিক (৬০)। সর্বশেষ ময়মনসিংহে পৌঁছে বাড়ির লোকজনদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন তিনি। এরপর থেকে আর তার কোন সন্ধান পাওয়া যায়নি। তার মোবাইল ফোনটিও (০১৮৫২৪৮৬২২০) বন্ধ রয়েছে। কিশোরগঞ্জ সদর উপজেলার কামালিয়ারচর গ্রামের ভ্যানচালক আবু সিদ্দিক ঢাকার মোহাম্মদপুরের একটি বস্তিতে থাকেন। গত ৭ অক্টোবর রাতে তার মা সৈয়দ বানু গ্রামের বাড়িতে মারা যান। খবর পেয়ে পরদিন সকালে তিনি বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। ময়মনসিংহে পৌঁছে বাসস্ট্যান্ড থেকে বাড়ির লোকজনদের সঙ্গে কথা বলেন তিনি। বাড়িতে পৌঁছতে দেরি দেখে বাড়ির লোকজন তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর থেকে তার আর কোন হদিস মিলছে না।