মতলবে মার্কেটে অগ্নিকাণ্ডে ১২ দোকান ভস্মীভূত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের আনন্দ বাজারের প্রধানিয়া মার্কেটের ১২টি দোকান আগুনে ভস্মীভূত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। শুক্রবার বিকাল ৩টার দিকে আনন্দ বাজারের প্রধানিয়া মার্কেটের একটি লেপ-তোষকের দোকানের পাশের সিঁড়ির কাছ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে মার্কেটের ১২টি দোকান ও মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানের মালিকরা জানায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। আগুন নেভাতে গিয়ে বেশ ক’জন আহত হয়েছে। এছাড়া গত শুক্রবার রাতে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নেরই ফরাজীকান্দি নামক গ্রামে অগ্নিকাণ্ডে ২টি বসতঘর ও ১টি রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়। ধারণা করা হচ্ছে, রান্না ঘর থেকেই আগুনের সূত্রপাত হয়।