মাইকেল মধুসূদন পদকের জন্য আবেদন আহবান

বাংলা সাহিত্যের অন্যতম পথিকৃত যশোরের কৃতী সন্তান মাইকেল মধুসূদন দত্তের অবদানকে স্মরণীয় করে রাখতে ‘মাইকেল মধুসূদন ফাউন্ডেশন’ যশোর প্রতি বছরের ন্যায় এবারও ২০১৪ সালের জন্য ‘মহাকবি মধুসূদন পদক’ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। ‘মহাকবি মধুসূদন পদক’ প্রদানের জন্য আগ্রহী ব্যক্তিদের নিকট হতে আবেদন আহবান করা হয়েছে। এ বছর সৃজনশীল (কবিতা) সাহিত্য কর্মের একটি এবং গবেষণাধর্মী সাহিত্যকর্মের উপর একটি সর্বমোট দুইটি পদক প্রদান করা হবে। ‘মহাকবি মধুসূদন পদক’ এর প্রতিটি পুরস্কার বাবদ সম্মানী হিসেবে নগদ পঞ্চাশ হাজার টাকা এবং একটি পদক উক্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রদান করা হবে। বাংলাদেশের যে কোন নাগরিক আবেদন করতে পারবেন। আগ্রহী সাহিত্যিক অথবা তার পক্ষে কোন ব্যক্তি সৃজনশীল (কবিতা) ও গবেষণাধর্মী সাহিত্যকর্মের উপর নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন। যশোর জেলা প্রশাসকের কার্যালয় হতে আবেদন ফরম সংগ্রহ করা যাবে অথবা .িলবংংড়ত্ব.মড়া.নফ ওয়েবসাইট থেকে ফরম ডাউনলোড করা যাবে। আগামী ৭ নভেম্বরের মধ্যে আবেদনপত্র প্রেরণ নিশ্চিত করতে হবে। ইতিপূর্বে যিনি পদক পেয়েছেন তিনি পুনরায় আবেদন করতে পারবেন না। পাঁচ বছরের পূর্বে প্রকাশিত বই পুরস্কারের জন্য বিবেচিত হবে না। দাখিলকৃত আবেদনপত্রের সাথে পদকের জন্য বিবেচ্য বই এর পাঁচ কপি জমা দিতে হবে। মাইকেল মধুসূদন দত্তের সাহিত্য কর্মের উপর গবেষণা গ্রন্থ পদক প্রদানের জন্য অগ্রাধিকার পাবে। একজন ব্যক্তি দুইটি বিষয়ের উপর আবেদন করতে চাইলে পৃথকভাবে আবেদন ফরম ব্যবহার করতে হবে। -তথ্য বিবরণী