আহনাফকে বাঁচাতে এগিয়ে আসুন

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের মেধাবী ছাত্র নূর এ শাফি আহনাফ লিউকোমিয়ায় (ব্লাড ক্যান্সার) আক্রান্ত। পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তিসহ জেএসসি ও এসএসসিতে সব বিষয়ে এ+ প্রাপ্ত একাদশ শ্রেণির শিক্ষার্থী আহনাফ একই সঙ্গে বিতর্ক অঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র। বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিত্সকরা উন্নত চিকিত্সার জন্য তাকে দ্রুত বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছেন। আর সেজন্য প্রয়োজন অন্তত এক কোটি টাকা, যা তার স্কুল শিক্ষক মাতা-পিতার পক্ষে যোগাড় করা সম্ভব নয়। তাই পুত্রের জীবন বাঁচাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সমাজের হূদয়বান ব্যক্তিদের সহানুভূতি কামনা করেছেন তারা। যোগাযোগ : নূরজাহান, মুদারাবা সঞ্চয়ী হিসাব নং-১১৫৯৮ (অনলাইন), ইসলামী ব্যাংক বাংলাদেশ লি:, জামালপুর শাখা। ফোন: ০১৯১৭৬৩৭৩১০, ০১৯১৬২১৬৭৪৮।