হরতালে পত্রিকার গাড়ি ভাংচুর না করার আহবান

বাংলাদেশ সংবাদপত্র পরিবহন মালিক সমিতির এক সভায় হরতালে পত্রিকাবাহী গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ না করার জন্য আহ্বান জানানো হয়েছে। তারা বলেছেন, বিগত দিনের হরতালে পত্রিকাবাহী গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও স্টাফদের মারধরের শিকার হতে হয়েছে। এই অবস্থা চলতে থাকলে পত্রিকা পরিবহন করা অসম্ভব হয়ে পড়বে। তাই হরতালে যেন পত্রিকার গাড়ি ভাংচুর করা না হয় সেজন্য সকলের প্রতি আহ্বান জানানো হচ্ছে। গতকাল শনিবার সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সমিতির সভাপতি মো. আখতার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবদুস সালাম। -প্রেস বিজ্ঞপ্তি