আওয়ামী লীগ যে কোন নৈরাজ্য প্রতিরোধে প্রস্তুত

চট্টগ্রাম মহানগরী আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যে কোনো ধরনের নৈরাজ্য প্রতিরোধে প্রস্তুত রয়েছে। সর্বস্তরের নেতা-কর্মীরা নগরীর ২৪টি পয়েন্টে তৈরি ক্যাম্পে অবস্থান করে হরতালের নামে নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিরোধ ও জনগণের জানমালের নিরাপত্তা বিধানে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবে। এবিএম মহিউদ্দিন চৌধুরী গতকাল শনিবার এ কথা বলেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগ একটি নির্বাচনমুখী, গণতন্ত্রে বিশ্বাসী দল। নৈরাজ্য করে, গাড়ি পুড়িয়ে ও আগুন জ্বালিয়ে যারা মানুষের জানমালের ক্ষতি করে তারা রাজনীতি করে না, তারা মানুষের ক্ষতি করে। তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী নির্বাচন এই বক্তব্যের পক্ষে গতকাল থেকে মাসব্যাপী গণতন্ত্র মঞ্চে স্বাক্ষর সংগ্রহ শুরু হয়েছে। মঞ্চ স্বাক্ষর সংগ্রহের জন্য প্রতিটি ওয়ার্ডে তিনদিন করে সময় দেয়া হবে। ৪১টি ওয়ার্ডে স্বাক্ষর সংগ্রহের পর এই মঞ্চ মাঠে ময়দানে ছড়িয়ে পড়বে।