হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা

শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই তোমরা ভালোভাবে পুরো বইটি পড়বে। ৫ নম্বরের প্রশ্নের উত্তর খুব বেশি বড় করে লিখবে না। শ্লোক বা মন্ত্র লেখার সময় অবশ্যই হেডিং দিবে। বানানের ব্যাপারে সচেতন থাকবে। শূন্যস্থানগুলো বইয়ের নির্দিষ্ট শব্দ দিয়ে পূরণ করবে। সংক্ষেপে উত্তর ১ থেকে ৩ লাইনের মধ্যে শেষ করার চেষ্টা করবে। যোগ্যতাভিত্তিক প্রশ্নের উত্তর ভালোভাবে বুঝে লিখবে। হাতের লিখা পরিষ্কার করে সুন্দর করে লিখবে।