আন্তর্জাতিক
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রথম চেয়ারপারসন অরুন্ধতী ভট্টাচার্য
প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৩, ১৯:৪৪
সেই ১৯৭৭ সাল থেকে শুরু, প্রায় ৩৬ বছর ধরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে জড়িত তিনি। এই অক্টোবরেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ২০৭ বছরের ইতিহাসে প্রথম নারী চেয়ারপারসন হিসেবে যোগ দিয়েছেন অরুন্ধতী ভট্যাচার্য। অরুন্ধতী ভট্টাচার্য ১৯৫৬ সালের ১৮ মার্চ কলকাতার হিন্দু কুলীন ব্রাহ্মণ পরিবারে জন্ম নেন।
১৯৭৭ সালে রিক্রুট অফিসার হিসেবে যোগ দেয়ার পর বড় শহরগুলো ছাড়াও বিশাল ভারতবর্ষের নানা গ্রামে ও প্রত্যন্ত অঞ্চলে কাজ করছেন তিনি। এরপর ডেপুট ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান অর্থনৈতিক কর্মকর্তা হিসেবে কাজ করেন অরুন্ধতী ভট্টাচার্য। তিনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নানা কর্মসুচি যেমন, জেনারেল ইন্সুরেন্স, নতুন গ্লোবাল সিকিউরিটি সার্ভিসের সাথে জড়িত ছিলেন। নানা ধরণের অর্থনৈতিক প্রজেক্ট সংযোজন, স্বকর্মসংস্থান গড়ে তোলার লক্ষ্যে অর্থ সংস্থাপনের কাজ বেশ ভালো ভাবে করেছেন অরুন্ধতী ভট্টাচার্য।
ছত্রিশ বছরের যাত্রায় অরুন্ধতী ভট্টাচার্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নিউইয়র্ক অফিসেও কাজ করেছেন। সেখানে তিনি শাখা পর্যবেক্ষণ এবং বহির্বিভাগ অডিট ও প্রতিনিধি সম্পর্ক দেখাশোনা করেছেন। প্রথম নারী হিসেবে প্রায় পাঁচ শত কোম্পানীর দায়ভার নিয়েছেন এবং প্রথম নারী ব্যাংকার হিসেবে তিনি এই দায়িত্ব লাভ করেন। এই প্রথম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারপারসনকে তিন বছরের মেয়াদে নেয়া হয়েছে, এর আগে কখনোই এতো দিনের মেয়াদের কাউকে এই পদে নেয়া হয়নি।
এমন সময় অরুন্ধতী ভট্টাচার্য দায়িত্ব নিচ্ছেন যখন ভারতের সাধারণ মানুষের আয় অনগ্রসর যার দরুণ লোন পরিশোধ হচ্ছে বেশ কম হারে। ব্যাংকের পতনশীল মূলধনকে চাঙ্গা করাই হবে তার মূল লক্ষ্য। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নিঃসন্দেহে ভারতের সবচেয়ে বড় ব্যাংক যার পনের হাজারের উপর শাখা আছে আর ভারতের মোট মূলধনের শতকরা ২২ ভাগ টাকা এই ব্যাংকে জমা থাকে, আর এই দায়িত্ব নিশ্চই অরুন্ধতী ভট্টাচার্যকে অন্যতম ক্ষমতাধর নারী হিসেবে বিশ্বের কাছে তুলে ধরবে, আর তিনিও তার দায়িত্বের প্রতি সুবিচার করতে পারবেন।
ইন্ডিয়ার সব থেকে বড় বাণিজ্যিক ব্যাংকের প্রাক্তণ চেয়ারপারসন প্রতিপ চৌধুরী গত ৩০ সেপ্টেম্বর অবসরে যান। তারই স্থলাভিষিক্ত হন অরুন্ধতী ভট্টাচার্য।