কাউখালীতে জেপি’র কর্মীসভা অনুষ্ঠিত

আমরাজুড়ি ইউনিয়নের পূর্ব আমরাজুড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে গত শনিবার জাতীয় পার্টির (জেপি) কর্মীসভা অনুষ্ঠিত হয়। সাবেক ইউপি সদস্য মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি মাহাবুবুর রহমান খান। সভায় বক্তব্য রাখেন, জেপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহআলম তালুকদার, অধ্যক্ষ আ. সামাদ, যুব সংহতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলটন, জেপি নেতা হারুন আর রশীদ, মো. শাহাদাত হোসেন, শহীদুল আলম, মত্স্যজীবী পার্টির সভাপতি আ. ওয়াদুদ, ইউপি সদস্য আবু দাউদ, সাবেক ইউপি সদস্য বাবুল হোসেন, আবুল হোসেন, মতিউর রহমান, মো. আ. শহীদ, নুরুজ্জামান তালুকদার, দুলাল চন্দ্র মৃধা, মো. সিদ্দিকুর রহমান, আনোয়ার হোসেন, নজরুল ইসলাম, বাবুল হোসেন, আবুল কালাম মুন্সী, আ. মজিদ, আ. জব্বার, সোবাহান হাওলাদার, ইমাম হোসেন, গাজী এনায়েত হোসেন, ছালাম হাওলাদার, রফেজ উদ্দিন হাওলাদার, ইস্কান্দার আলী, কামাল হোসেন খান, আ. কুদ্দুস খান প্রমুখ। আমরাজুড়ি ইউনিয়নের পূর্ব আমরাজুড়ি মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের গণসংযোগ ও তদারকির জন্য ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্র কমিটি গঠন করা হয়।