মোনালিসার সংসারে ভাঙনের সুর!
প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৩, ২০:৫৩
এ দেশের ছোটপর্দার অন্যতম জনপ্রিয় মডেল-অভিনেত্রী মোনালিসা বিয়ের পর থেকেই শোবিজ মিডিয়ায় কাজের সংখ্যা একেবারেই কমিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, গত পাঁচ থেকে ছয় মাসে তিনি টিভি সংশ্লিষ্ট কোনো কাজই করেননি। অন্যদিকে গত চার-পাঁচ মাস ধরেই তার বন্ধুমহলসহ একাধিক মাধ্যমে শোনা যাচ্ছে তার সংসারের ভাঙনের সুর। অনেকের কথায় সাংসারিক কলহের জন্যই মিডিয়া থেকে খানিকটা দূরে থাকছেন তিনি। তার বন্ধুমহল থেকে এও জানা গেছে যে, তারা দু’জন এখন আলাদাই থাকছেন। যদিওবা এই বিষয়ে মোনালিসার পক্ষ থেকে কোনো কিছুই জানা যায়নি। কেননা, গেল সেপ্টেম্বর মাসে তিনি ফোবানা সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে আমেরিকা পাড়ি দিয়েছেন। তার এই বিদেশ বিভুঁইয়ে অবস্থান এখনও শেষ হয়নি।
উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর
মোনালিসা বিয়ে করেন ফাইয়াজ শরীফ ফাসবীরকে।