অতি বিত্তশালীদের তালিকায় শাহরুখ খান

প্রতি বছরই ‘হারুন ইন্ডিয়া রিচ লিস্ট’ শীর্ষক এক জরিপ অনুষ্ঠিত হয় ভারতে। আর এই জরিপের মধ্য দিয়েই নির্ধারণ করা হয় কারা ভারতের অতি বিত্তশালী লোক। এবার সেই তালিকায় স্থান পেলেন বলিউড কিং শাহরুখ খান। যাদের ব্যক্তিগত সম্পত্তি ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের সমান বা তার অধিক তারাই এই তালিকায় ঠাঁই পান। ৪০০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সম্পত্তির মালিকানার সুবাদে অতি বিত্তশালী তালিকার ১১৪তম স্থান অর্জন করেন শাহরুখ। অন্যদিকে, এই বছরও ব্যক্তিগত ১৮.৯ বিলিয়ন মার্কিন ডলার সম্পত্তির জন্য এই তালিকার শীর্ষে রয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানী। দ্বিতীয় স্থানে আছেন লক্ষ্মী মণ্ডল। গত বছর অতি বিত্তশালীদের তালিকায় ছিলেন ১০১ জন, আর এ বছর ১৪১ জন।