শুরু হচ্ছে ধারাবাহিক ‘পিঞ্জর’

আজ থেকে মাছরাঙা টেলিভিশনে প্রচার শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘পিঞ্জর’। বদরুল আনাম সৌদের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা মুস্তাফা, ফজলুর রহমান বাবু, ওয়াহিদা মল্লিক জলি, চিত্রলেখা গুহ, খায়রুল আলম সবুজ, সাবেরী আলম, হোসনে আরা পুতুল, শামস সুমন প্রমুখ। প্রতি সোম ও মঙ্গলবার রাত ১১টায় প্রচার হবে।