বেসরকারি দুটি বিলে রাষ্ট্রপতির সম্মতি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৩, ২১:৫৪
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল রবিবার দু’টি বেসরকারি বিলে সম্মতি দিয়েছেন। জাতীয় সংসদের চলতি অধিবেশনে গত বৃহস্পতিবার ‘পিতা-মাতার ভরণ-পোষণ বিল-২০১৩’ এবং ‘নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) বিল-২০১৩’ পাস হয়।
গতকাল সংসদ সচিবালয় থেকে জানানো হয়, রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্যদিয়ে বিল দু’টি আইনে পরিণত হলো। দ্রুত এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে। বিল এনেছিলেন জাতীয় পার্টির (এ) সংসদ সদস্য মো. মুজিবুল হক ও আওয়ামী লীগের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।